,

পাপুলের সাজার মেয়াদ বেড়ে ৭ বছর

news-image

অনলাইন ডেস্ক : কুয়েতে সাজাপ্রাপ্ত হয়ে করাগারে থাকা বাংলাদেশের সাবেক সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম ওরফে পাপুলের কারাদণ্ড চার বছর থেকে বাড়িয়ে সাত বছর করেছেন দেশটির একটি আপিল আদালত।

সোমবার কুয়েতের ওই আপিল আদালত তার কারাদণ্ডাদেশ তিন বছর বাড়িয়ে আদেশ দেন। এছাড়া তাকে ২০ লাখ কুয়েতি দিনারের অর্থদণ্ডও করা হয়েছে। খবর আরবি দৈনিক আল কাবাসের

কুয়েতে পাপুলের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এর একটি ঘুষ লেনদেন ও মানব পাচারের অভিযোগে এবং অন্যটি করা হয় অর্থ পাচারের অভিযোগে। এর মধ্যে ঘুষ লেনদেনের দায়ে আগেই তার চার বছরের কারাদণ্ডাদেশ হয়। একই মামলায় এবার মানব পাচারের দায়ে আদালত ৩ বছর কারাদণ্ড দিলেন। তার বিরুদ্ধে অর্থ পাচারের মামলাটি এখনো বিচারাধীন।

সংশ্লিষ্ট আদালতের বরাত দিয়ে আরব টাইমসের খবরে বলা হয়েছে, আপিল আদালত সোমবার মানব পাচারের মামলায় পাপুলের পাশাপাশি আরও তিনজনকে কারাদণ্ডাদেশ দেন। তারা হলেন- দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরখাস্ত হওয়া আন্ডারসেক্রেটারি জেনারেল শেখ মাজেন আল জারাহ, কুয়েতের সাবেক সাংসদ সালাহ খুরশিদ ও কুয়েতের একজন সরকারি কর্মকর্তা। তাদের সাত বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তবে কুয়েতের বর্তমান সংসদ সদস্য সাদুন হামাদকে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশের সাবেক স্বতন্ত্র সাংসদ ও কুয়েতের রেসিডেন্ট পারমিটধারী ব্যবসায়ী পাপুলকে গত ৬ জুন মানবপাচার, ভিসা জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে কুয়েত সিটির বাসা থেকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ। সে দেশের অপরাধ তদন্ত সংস্থা তার বিরুদ্ধে মানব পাচার ও প্রায় ৫৩ মিলিয়ন কুয়েতি দিনার (প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা) পাচারের বিষয়ে তথ্য প্রমাণ পাওয়ার পর এবং জামিনের আবেদন নাকচ হওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়।

এ ছাড়া তার মালিকানাধীন প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ সংগ্রহ করে কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর ১৭ সেপ্টেম্বর পাপলুর মামলার বিচারিক প্রক্রিয়া শুরু হয়।

এরপর এ বছরের ২৮ জানুয়ারি অর্থ ও মানবপাচারের মামলায় ঘুষ লেনদেনের দায়ে পাপুলকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পাপুলের কাজে সহায়তাকারী কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা মাজেন আল জাররাহসহ কুয়েতি দুই কর্মকর্তাকেও চার বছরের কারাদণ্ড দেন আদালত।

রায়ে পাপুলসহ দণ্ডিতদের প্রত্যেককে ১৯ লাখ কুয়েতি দিনার অর্থদণ্ডও দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য