,

পালিয়ে যাওয়া ১০ করোনা রোগীকে ধরে আবারও হাসপাতালে ভর্তি

news-image

নিজস্ব প্রতিবেদক : যশোরের একটি হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া ১০ করোনা রোগীকে ধরে আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে সাতজন ভারতফেরত করোনা পজিটিভ রোগী রয়েছেন। আজ সোমবার বিকেলে পালিয়ে যাওয়া রোগীদের হেফাজতে নেওয়া হয়।

জানা যায়, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে ১০ জন করোনা রোগী কর্তৃপক্ষকে না জানিয়েই বাড়ি চলে গিয়েছিল। পরে আজ সোমবার বিকেল ৫টার দিকে পুলিশ ওই ১০ জন রোগীকে নিজেদের হেফাজতে নেয়। এর মধ্যে একজনকে ইতিমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি রোগীরা পুলিশ হেফাজতে হাসপাতালের পথে রয়েছেন বলে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) তৌহিদুল ইসলাম।

এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায় জানান, গত শনিবার সকাল থেকে গতকাল রোববার দুপুরের মধ্যে অনুমতি ছাড়াই তারা হাসপাতাল ত্যাগ করেছেন। আজ সোমবার পালিয়ে যাওয়া রোগীদের নাম-ঠিকানা চিহ্নিত করে সংশ্লিষ্ট জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিভিল সার্জনকে অবহিত করা হয়। পুলিশ জানিয়েছেন, তারা ১০ জনকেই হেফাজতে নিয়েছেন।

এর আগে গত শনিবার ও গতকাল রোববার যশোর জেনারেল হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে ১০ জন করোনা পজিটিভ রোগীকে ভর্তি করা হয়। তারা হলেন মালা দত্ত, ফাতেমা বেগম, রোমা, মমিন, নাসিমা বেগম, শহিদুল ইসলাম, তার স্ত্রী শেফালি রানি, আমিরুল সানা ও সোহেল। এরা সবাই হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই চলে গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য