,

দুটি করে মাস্ক ব্যবহারের পরামর্শ সরকারের

news-image

নিজস্ব প্রতিবেদক : মহামারি করোনাভাইরাস সংক্রমণ রোধে ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে ‘কঠোর আইনানুগ ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছে সরকার। প্রয়োজনে দুটি করে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। আজ সোমবার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নিদের্শনা অমান্য করছেন। এ ক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রয়োজনে প্রত্যেককে দুটো মাস্ক ব্যবহার করার পরামর্শ দিয়েছে সরকার।

এর আগে গতবছর জুলাই মাসের শেষ দিকে বাসার বাইরে সব জায়গায় সবার মাস্ক পরা বাধ্যতামূলক করে সরকার। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাস্ক না পরার অপরাধে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হয়েছিল বেশ কিছুদিন।

গত বছরের শেষ দিকে এসে সংক্রমণের মাত্রা কমতে শুরু করলে মাস্ক নিয়েও কড়াকড়িও কমে যায়। কিন্তু এ বছরের মার্চে আবারও সংক্রমণ বাড়তে থাকলে ঘরের বাইরে ও কর্মক্ষেত্রে মাস্ক পরার ওপর জোর দিয়ে ১১ দফা নির্দেশনা জারি করে সরকার।

সরকারি হিসাব মতে, দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ১৫০ জন হয়েছে, যাদের মধ্যে শেষ এক হাজারের মৃত্যু হয়েছে মাত্র ১০ দিনের মধ্যে। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৪৮ হাজার ৬২৮ জন হয়েছে।

প্রসঙ্গত, সংক্রমণ নিয়ন্ত্রণে গত ১৪ এপ্রিল থেকে দেশে যে কঠোর বিধিনিষেধ চলছে, তার মেয়াদ ৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য