,

মাস্ক ব্যবহার না করলে কঠোর ব্যবস্থা

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘরের বাইরে মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সরকার। করোনা সংক্রমণে মৃত্যুর হার বাড়া ও চলাচলে বিধি-নিষেধ বা ‘লকডাউন’ বাড়ার মধ্যে সোমবার সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, কোনো জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তাকে মাস্ক ব্যবহার করার জন্য সরকার বার বার নির্দেশনা দিয়েছে।

‘কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অনেকেই এ নির্দেশনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। ’

এছাড়াও, প্রয়োজনে প্রত্যেককে দু’টি মাস্ক ব্যবহার করার জন্য পরামর্শ দিয়েছে সরকার।

এর আগে, চলমান বিধিনিষেধ আরো ৭ দিন বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সোমবার বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘করোনা বিস্তার রোধে চলমান বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার প্রজ্ঞাপন হতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য