,

পার্নো মিত্র করোনা আক্রান্ত

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার শোবিজে করোনা সংক্রমণ দিনদিন বেড়েই চলেছে। এবার আক্রান্ত হলেন অভিনেত্রী তথা বিজেপির তারকা প্রার্থী পার্নো মিত্র।

টুইটারে সোমবার সকালে কভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা জানালেন মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ সিনেমার এ অভিনেত্রী।

পার্নো বলেন, ‘আমি সবার সঙ্গে একটা জরুরি বিষয় ভাগ করে নিতে চাই। আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। সবাইকে অনুরোধ জানাবো যারা গত সাত দিনে আমার সংস্পর্শে এসেছেন, তারা দয়া করে কভিড টেস্ট করিয়ে নিন। নিজেদের খেয়াল রাখুন। আর হ্যাঁ, সবশেষে জানাই মাস্ক পরতে ভুলবেন না।”

আপাতত বাড়িতেই নিভৃতবাসে আছেন পার্নো। চলমান বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে বরাহনগর আসন থেকে লড়ছেন তিনি। প্রচারের মাঝে অনেকে মানুষের সংস্পর্শে এসেছেন, দৌড়-ঝাঁপও করতে হয়েছে পশ্চিমবঙ্গের আনাচে-কানাচে। খুব সম্ভবত সেখান থেকেই কভিড আক্রান্ত হন এ নায়িকা।

এ দিকে রবিবার দ্বিতীয় দফায় করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন গায়ক তথা বিজেপি সংসদ সদস্য বাবুল সুপ্রিয়। অন্যদিকে গত সপ্তাহে করোনা রিপোর্ট পজিটিভ আসে শুভশ্রী গাঙ্গুলি ও জিতের। টেলিভিশনের একাধিক অভিনেতা-অভিনেত্রীও কভিডের গ্রাসে পড়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য