,

রংপুর নগরীতে মাদক ব্যবসায়ী ও দালাল চক্রের ৯ সদস্য গ্রেফতার

news-image

নিজস্ব প্রতিনিধি, রংপুর : রংপুর মহানগরীতে ইয়াবা, গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অন্যদিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর এলাকা থেকে ৪ দালাল চক্রের সদস্যকেও গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।নগরীর আলমনগর ঠিকাদারপাড়া, কেডিসি রোড় ও রংপুর মেডিকেল চত্বর থেকে পৃথক পৃতক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

রবিবার বিকেলে রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃতরা হলেন, নগরীর আলমনগর নুরপুর এলাকার নুরুল হক হিজরা মিলন, দর্শনা বিনোদপুর এলাকার হাসান হাবিব নয়ন, নুরপুর ছোট কবরস্থান এলাকার রমজান আলী, তাজহাট টিবি হাসপাতাল মোড়ের অমিত ঘোষ ও লালবাগ সুলতান বস্তি চুরিপট্রি এলাকার জাহিদুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ১০০ গাঁজা ও ৫০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপর দিকে নগরীর ধাপ এলাকায় অবস্থিত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশ পথ, মেডিকেল মোড় এলাকা ও পদ্ম ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে রোগি ও তাদের আত্মীয় স্বজনদের সাথে মারমুখি আচরন করার সময় চিকিৎসা দালাল চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন, ধাপ জেল রোডের শাহিদ হোসেন বাবু (৩৫), ধাপ কাকলী লেনের ইসরাইল হোসেন (৩০), কেরানীপাড়ার গোলাম কিবরিয়া (৩৮) ও গঙ্গাচড়ার বুড়িরহাট গোয়ালু এলাকার জোনাব আলী (৫৫)।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি এ্যান্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক। তিনি জানান, পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে কোতয়ালী ও তাজহাট থানায় পৃথকভাবে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, তাদের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কোন ছাড় দেয়া হবে না।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য