বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিঠাপুকুরে নিখোঁজের দুই দিন পর অর্ধগলিত স্কুলছাত্রীর লাশ উদ্ধার

news-image

রংপুর ব্যুরো : রংপুরের মিঠাপুকুর উপজেলার পল্লীতে নিখোঁজের দুদিন পর মোসলেমা খাতুন নামে এক স্কুলছাত্রীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ভাংনি ইউনিয়নের বউরাকোট গ্রামের একটি ভুট্টাক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মোসলেমা একই গ্রামের মোতালেব মিয়ার মেয়ে। তিনি দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি মোসলেমা। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে থানায় জিডি করেন স্বজনরা। শনিবার বিকেলে মোসলেমার বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেত থেকে হঠাৎ পচা গন্ধ ভেসে আসে। গন্ধের সূত্র ধরে ক্ষেতের মাঝখানে গিয়ে স্থানীয়রা মোসলেমার অর্ধগলিত লাশ দেখতে পান। পরে রাতে তার লাশ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন। তিনি জানান, বৃহস্পতিবার কোনো এক সময় মোসলেমাকে হত্যা করে লাশ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। লাশটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান