,

আপেলের ঠাণ্ডাই ইফতারে প্রাণ জুড়াবে

news-image

লাইফস্টাইল ডেস্ক : সারাদিন রোজা রাখার পর ইফতারিতে ভাজাপোড়া খাবার একেবারেই স্বাস্থ্যকর নয়। তবে ভাজাপোড়া খাবার, ছোলা, বেগুনি, হালিম এই সবই যেন আমাদের সংস্কৃতির অংশ। তাই তো গরমে রোজা রেখে শরীরের ক্লান্তি দূর করতে এবং চাঙ্গা রাখতে পানীর বিকল্প কিছু নেই।

এক্ষেত্রে খেতে পারেন ফলের রস, ডাবের পানি, বিভিন্ন ধরনের শরবত। তবে লেবু বা রুহ আফজা তো প্রায় খাওয়া হয়। কিন্তু ইফতারে আপেলের ঠাণ্ডাই কখনো খেয়েছেন কি? না খেয়ে থাকলে আজই তৈরি করে খেয়ে দেখুন। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই প্রশান্তি নিয়ে আসবে গরমে। আপেলের ঠাণ্ডাই তৈরি করাও খুব সহজ। চলুন তবে জেনে নেয়া যাক আপেলের ঠান্ডাই তৈরির রেসিপিটি-

উপকরণ: তরল দুধ এক লিটার, আপেল দুইটি, কনডেন্সড মিল্ক ২/৩ কাপ, জাফরান এক চিমটি, ভ্যানিলা আইসক্রিম আধা কাপ, বাদাম কুচি দুই টেবিল চামচ।

প্রণালী: প্রথমে একটি প্যানে তরল দুধ ও কনডেন্সড মিল্ক দিয়ে চুলার আঁচ কমিয়ে বসিয়ে দিন। কনডেন্সড মিল্কের বদলে চিনিও ব্যবহার করতে পারেন। অনবরত নাড়তে থাকুন। বলক চলে আসলে জাফরান দিয়ে নেড়ে নামিয়ে নিন। ঘন করবেন না দুধ।

নামিয়ে নেড়েচেড়ে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হয়ে গেলে আইসক্রিম নিয়ে ফেটিয়ে নিন। আইসক্রিম পুরোপুরি গলে গেলে খোসা ছাড়ানো আপেল গ্রেটার দিয়ে কুচি করে মিশিয়ে নিন। এবার বাদাম কুচি দিয়ে নেড়ে ফ্রিজে রেখে দিন।ইফতারের সময় নামিয়ে পরিবেশন করুন মজাদার আপেলের ঠাণ্ডাই।

এ জাতীয় আরও খবর

কবিতা, কথাসাহিত্য ও জীবনের নানা বাঁকেকবি ও কথাসাহিত্যিক এ কে সরকার শাওনের সঙ্গে একান্ত সাক্ষাৎকার

নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলি বিনিময়, আহত ১০ জন

কাগজে পরিবেশিত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ধোবাউড়ায় তীব্র এলপিজি সংকট, দোকানে দোকানে ঘুরেও মিলছে না সিলিন্ডার

রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী তুষি

স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিপর্যস্ত: জামায়াত আমির

৭৫ মিনিটে তিন ভূমিকম্প, কেঁপে উঠল ঢাকাসহ বিভিন্ন এলাকা

৯ দিনের সফরে অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় ৪২৩ মৃত্যু, সবচেয়ে বেশি মোটরসাইকেলে

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের

জাতিসংঘ অধিবেশনের পর নিউইয়র্কে থাকায় ইরানের দুই কূটনীতিক বহিষ্কার

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানের ইতিহাসগড়া গোল, যুক্তরাষ্ট্রের বড় জয়