,

সুপার ওভারে দিল্লির কাছে হারাল হায়দরাবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : লক্ষ্য ছিল ১৬০ রানের। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৫৯ রানে থেমে যায় সানরাইজার্স হায়দরাবাদ। ফলে সুপার ওভারে গড়ায় ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ডেভিড ওয়ার্নারের দল। এক ওভারের লড়াইয়ে ১ রানে ম্যাচ নিজেদের করে নেয় দিল্লি ক্যাপিটালস।

একের পর এক ব্যাটসম্যানকে ফিরে যেতে দেখেও অবিচল ছিলেন উইলিয়ামসন। শেষ দুই ওভারে প্রয়োজন ছিল ২৮ রান। এমন পরিস্থিতিতেও মাথা ঠাণ্ডা রেখেছিলেন কিউই ব্যাটসম্যান। ১৯তম ওভারে এক উইকেটের বিনিময়ে আসে ১২ রান। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান।

কাগিসো রাবাদা প্রথম বল দেন ওয়াইড। পরের বলে উইলিয়ামসন মারেন চার। অন্য প্রান্তে ছিলেন আইপিএলে অভিষেক হওয়া জগদীশা সুচিথ। তার ওপর আস্থা হারাননি। বাই রান নিয়ে তাকে স্ট্রাইকে পাঠান। ছক্কা মেরে আস্থার প্রতিদান দেন সুচিথ। পরের বলে একটি বাই রান। উইলিয়ামসন পঞ্চম বলে নেন ১ রান। সুচিথ শেষ বলে প্রয়োজনীয় ২ রান নিতে না পারলেও সিঙ্গেল নিয়ে স্কোর সমান করেন। ৭ উইকেটে হায়দরাবাদ করে ১৫৯ রান। এতে সুপার ওভারে গড়ায় ম্যাচ।

এর আগে, আবেশ খানের পেস আর অক্ষর প্যাটেলের ঘূর্ণিতে কাবু হয়ে পড়ে হায়দরাবাদ। ৪২ বলে ফিফটি করা উইলিয়ামসন বাদে কেবল জনি বেয়ারস্টো (৩৮) ও সুচিথ (১৫) দুই অংকের ঘরে রান করেন। মাত্র ১৮ বলে ৩ চার ও ৪ ছয়ে এই রান করেন ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান। সুচিথ শেষ দিকে উইলিয়ামসনকে সমর্থন দিয়ে ম্যাচ সুপার ওভারে নেন। উইলিয়ামসন ৫১ বলে ৮ চারে ৬৬ রানে অপরাজিত ছিলেন। দিল্লির পক্ষে সর্বোচ্চ তিন উইকেট নেন আবেশ, দুটি পান অক্ষর।

সুপার ওভারে দিল্লির হয়ে বল করতে নামেন অক্ষর। হায়দরাবাদের ব্যাটসম্যান ছিলেন ডেভিড ওয়ার্নার ও উইলিয়ামসন। কিন্তু দুই হার্ডহিটার ব্যাটসম্যান ৭ রানের বেশি তুলতে পারেননি। শেষ বলে দুই রান নেয়ার সময় ওয়ার্নার তার ব্যাট লাইন পার না হওয়ায় একটি রান ধরা হয়। উইলিয়ামসনের একটি চার ছিল।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা