,

আগাম নির্বাচনের জন্য আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ঘোষণা অনুযায়ী আগাম নির্বাচন দিতে পদত্যাগ করেছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। এক বছর ধরে চলমান সংকট নিরসনে গত মাসে তিনি আগাম নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে পদত্যাগের ইচ্ছার কথা জানান।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তুর্কিদের হাতে আর্মেনীয় হত্যাকাণ্ডকে গণহত্যার স্বীকৃতি দেয়ার একদিন বাদে পাশিনিয়ান পদত্যাগ করলেন।

জুনের ২০ তারিখে তিনি নির্বাচন দেয়ার কথা বলেছেন।

গত বছর নাগোরনো-কারাবাখে আজারবাইজানের কাছে আর্মেনিয়ার পরাজয়ের পর থেকেই পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলছে। সেনাবাহিনীর পক্ষ থেকে তার পদত্যাগ দাবি করা হয়। পাল্টা পদক্ষেপ হিসেবে তিনি সেনাপ্রধানের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ এনে তাকে বরখাস্তের চেষ্টা করেন। এই ঘটনার পর বিক্ষোভ আরও জোরদার হয়।

পরে ইয়েরেভেনে সমবেত সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে আগাম নির্বাচনে নিজের সম্মতির কথা জানিয়ে কিছু শর্ত দেন পাশিনিয়ান। ২০১৮ সাল থেকে ক্ষমতায় থাকা এই প্রধানমন্ত্রীর প্রস্তাব হলো, আগাম নির্বাচনের আগে পার্লামেন্টের দলগুলোকে একটি সমঝোতায় স্বাক্ষর করতে হবে, যেখানে প্রতিশ্রুতি দিতে হবে নির্বাচনে কোনো পূর্ববর্তী প্রধানমন্ত্রীকে আর প্রার্থী করা চলবে না।

রাজনৈতিক সংকট এড়াতে তিনি ওই সময় ক্ষমা চেয়েছিলেন। তাতে কাজ হয়নি। শেষ পর্যন্ত আগেভাগে সরেই যেতে হল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য