,

পাকিস্তান ৫০টি অ্যাম্বুলেন্স নিয়ে ভারতে আসতে চায়

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত গোটাবিশ্ব। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার ৬৯১ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত মানুষের সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ১৭২ জন।এছাড়া গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে।

মহামারী করোনার এই ভয়াবহ সংকটে ভারতকে সাহায্যের প্রস্তাব দিলেন পাকিস্তানের সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের প্রধান ফয়সাল ইধি। তার জনকল্যাণমূলক সংস্থা ইধি ফাউন্ডেশনের প্রধান ভারতে ৫০টি অ্যাম্বুল্যান্স এবং স্বেচছাসেবক পাঠানোর অনুমতি চেয়েছেন নয়াদিল্লির কাছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়ে করোনা মোকাবিলায় পাশে দাঁড়ানোর এই প্রস্তাব দেন ফয়সল। এতে বলা হয়েছে, ‘ভারতের বহু মানুষ করোনা আক্রান্ত হচ্ছেন। এই সঙ্কটজনক পরিস্থিতি দেখে আমরা মর্মামত। প্রতিবেশী বন্ধু হিসেবে আমরা সহমর্মিতা জানাচ্ছি।

ফয়সল জানিয়েছেন, তিনি নিজে পাকিস্তানের স্বেচ্ছাসেবী দল নিয়ে ভারতে আসতে চান। অ্যাম্বুল্যান্স চালক, চিকিৎসাকর্মী এবং চিকিৎসকদের নিয়ে গঠিত ওই স্বেচ্ছাসেবী দল ভারত সরকারের নির্দেশ মতো কোভিড মোকাবিলার লড়াইয়ে অংশ নেবে বলে মোদিকে চিঠিতে জানিয়েছেন তিনি। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য