,

এখনো বিচ্ছেদ হয়নি, আলাদা থাকছি : ন্যানসি

news-image

বিনোদন প্রতিবেদক : ভেঙে যাচ্ছে ন‌্যান‌সি-জায়েদের সংসার-এমন গুঞ্জন শো‌বিজ পাড়ায় বহু দিনের। অব‌শে‌ষে বিষয়টি নিয়ে জন‌প্রিয় কন্ঠ‌শিল্পী ন্যানসি। গতকাল শনিবার এই তারকা নিজের অফিসিয়াল ফেসবুক পেজে জানান, দ্বিতীয় স্বামী জায়েদ ও তিনি দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন। তবে এখনো তাদের বিচ্ছেদ হয়নি। ফেসবুকের লেখাটি ন্যানসি নিজেই লিখেছেন বলেও নিশ্চিত করেছেন।

ন্যানসি লেখেন, ‘আমি এবং জায়েদ দীর্ঘদিন ধরেই আলাদা থাকছি। তবে মাঝে মধ্যেই আমাদের দেখা অথবা ফোনালাপ হয়। আমার এবং জায়েদের একমাত্র কন্যা সন্তান নায়লা তার বাবার সাথেই থাকে। নায়লাকে নিজের কাছে রাখবার সিদ্ধান্ত এককভাবে জায়েদের। যেহেতু স্বামী-স্ত্রীর বাইরেও আমরা দীর্ঘদিনের বন্ধু, কাজেই বোঝাপড়াটা মন্দ নয়। তবে নাটকীয়ভাবে বলবো না-আমরা আজীবন বন্ধু থেকে যাব। কিছু বৈরি সম্পর্ক তৈরি না হলে নিশ্চয়ই আলাদা থাকতাম না!’

তিনি আরও লেখেন, ‘কে সঠিক, কে বেঠিক এ নিয়ে ফিসফিস করবার কিছুই নেই। আমাকে অথবা জায়েদকে সরাসরি জিজ্ঞেস করলেই হয়! আর হ্যাঁ, আমাদের এখনো বিচ্ছেদ হয়নি। হলে নিশ্চয়ই সবাইকে জানিয়ে দেওয়া হবে। তারপর নতুন জীবনে কী করবো সেটা আপাতত আমি নিজেই ভাবছি না, দয়া করে আপনারাও মানসিক চাপ নেবেন না। আপনারাও ভালো থাকুন, আমাদেরও ভালো থাকতে দিন। জীবন থেমে থাকে না, নিশ্চিত নতুন করে পথচলা শুরু করবো। তবে এটাও নিশ্চিত-আমার নতুন পথচলায় কাছের মানুষরাই আমন্ত্রিত হবেন। বহিরাগত দের প্রবেশ সম্পূর্ণ রূপে নিষেধ।’

উল্লেখ‌্য, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৩ সালে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন‌্যান‌সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে। ২০১৪ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আলী আফরিন নায়লা। জায়েদের বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য