,

রোগীরা নিজের নমুনা নিজেই সংগ্রহ করছেন!

news-image

অনলাইন ডেস্ক : ভারতের মুর্শিদাবাদে জঙ্গিপুর মহকুমারের একটি হাসপাতালে করোনা পরীক্ষা করাতে আসা রোগীরা নিজেদের লালারস নিজেরাই সংগ্রহ করছেন। লালারস সংগ্রহ করার পর নির্ধারিত ক্রমিক নম্বর ছাড়াই তা জমা দিচ্ছেন। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন এ খবর জানিয়েছে।

জানা যায়, হাসপাতালে আসা ওই রোগীদের নাম নথিভুক্তির জন্য একজন স্বাস্থকর্মী রয়েছেন। করোনা টেস্টের কিটও রয়েছে। সেই স্বাস্থ্যকর্মীর নির্দেশেই লালারস সংগ্রহ করছেন রোগীরা। বিষয়টি জানাজানি হলে নড়েচড়ে বসেছেন মুর্শিদাবাদ জেলার প্রধান স্বাস্থ্যকর্মী ডা. প্রশান্ত কুমার বিশ্বাস। ঘটনার তদন্ত করে দ্রুত রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছেন তিনি।

ডা. প্রশান্ত কুমার বিশ্বাস বলেন, ‘যে স্বাস্থ্যকর্মী রোগীদেরই ওইভাবে লালারস সংগ্রহের নির্দেশ দিয়েছেন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।’

স্বাস্থ্য দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার, সহকারী সুপার, চিকিৎসক, নার্স, ল্যাব টেকনিশিয়ানসহ মোট ৩৫ জন করোনায় আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে চিকিৎসাধীন। এর ফলে হাসপাতালে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে।

এরই মধ্যে আজ শনিবার হাসপাতালে করোনা টেস্ট করাতে গিয়ে এমন পরিস্থিতির মুখোমুখি হন রোগীরা। আতঙ্কিত হয়ে অনেকেই টেস্ট না করে বাড়ি ফিরে যেতে বাধ্য হন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য