শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৬ এপ্রিল থেকে করোনার প্রথম ডোজের টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে: স্বাস্থ্য অধিদপ্তর

news-image

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ টিকাদান কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (২৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুধু দ্বিতীয় ডোজের টিকাদান কার্যক্রম চলবে।

শনিবার (২৪ এপ্রিল) পর্যন্ত রাজধানীসহ সারা দেশে সর্বমোট ৭৯ লাখ ৫৪ হাজার ১৭৬ জন টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৭ লাখ ৯৮ হাজার ৮৮০ জন। যাদের মধ্যে পুরুষ ৩৫ লাখ ৯৬ হাজার ৩০৬ জন এবং নারী ২২ লাখ ২ হাজার ৫৭৪ জন।

দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২১ লাখ ৫৫ হাজার ২৯৬ জন। যাদের মধ্যে পুরুষ ১৪ লাখ ১৮ হাজার ৩০ জন এবং নারী ৭ লাখ ৩৭ হাজার ২৬৬ জন। এখন পর্যন্ত উভয় ডোজের টিকা নেয়ার পর বিরূপ প্রতিক্রিয়ার রিপোর্ট করেছেন ৯৯০ জন।

এদিকে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম বলেন,  মে মাসের প্রথম সপ্তাহে করোনাভাইরাসের প্রায় ২১ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ। ‘বেক্সিমকো আগামী মাসের প্রথম সপ্তাহে অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার ২০ লাখ টিকা দিচ্ছে। এ ছাড়া কোভ্যাক্স থেকে ফাইজারের উৎপাদিত ১ লাখ টিকা পাওয়া যাবে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা