,

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

news-image

যশোর প্রতিনিধি : সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আজিজুল হক সবুজ (৪৫) নামে পুলিশের এক কর্মকর্তা গ্রেপ্তার হয়েছেন। যশোর কোতয়ালী থানা পুলিশ শনিবার গভীর রাতে শহরের বারান্দীপাড়া ঢাকা রোডের হাফিজিয়া মাদ্রাসার পাশ থেকে তাকে আটক করে। এ ঘটনায় ওই নারী যশোর কোতয়ালী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।

আজিজুল হক সবুজ পুলিশের এসআই পদে কর্মরত। তিনি ঢাকা এপিবিএন থেকে সদ্য পুলিশের খুলনা রেঞ্জে বদলি হয়েছেন। আজিজুল হক সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানার সুরুরিয়া গ্রামের মো. আনোয়ারুল হকের ছেলে। তার বর্তমান ঠিকানা যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রাম।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২০১৯ সালের ২৭ ডিসেম্বর আজিজুল হক সবুজের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। আজিজুলের আগেও তিনটি বিয়ে ছিল। চাকরির সুবাদে আজিজ কর্মস্থলে থাকতেন। মাঝে মাঝে যশোরে বাদীর বসতবাড়িতে আসতেন এবং তারা অন্য দম্পতিদের মতো বসবাস করতেন।

ওই নারী বলেন, ‘আজিজুল ২০২০ সালের ১৪ ডিসেম্বর সাতক্ষীরায় আরেক মেয়েকে বিয়ে করেন। পরে গত ২৩ ফেব্রুয়ারি আমাকে তালাক দেয়। এরপর গত শুক্রবার রাত একটার দিকে আজিজ আমার ঘরের দরজায় নক করে। আমি দরজা খোলামাত্র তিনি ঘরে ঢুকেই ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। ওই সময় তিনি আমাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে আজিজ ওয়াশরুমে ঢুকলে আমি ৯৯৯ নাম্বারে ফোন দেই। পরে কোতয়ালী থানা পুলিশ এসে আমাকে উদ্ধার করে।’

কোতয়ালী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, তালাকপ্রাপ্ত স্ত্রীর সঙ্গে পুলিশের এসআই আজিজুল হক সবুজ শারীরিক সম্পর্ক করেছেন বলে অভিযোগ করা হয়েছে। কোনো নারীর ইচ্ছার বিরুদ্ধে তার সঙ্গে দৈহিক সম্পর্ক হলে সেটা আইনানুযায়ী ধর্ষণ বলে গণ্য হয়।

ওসি আরও বলেন, জরুরি সেবার ৯৯৯ নাম্বার থেকে খবর পেয়ে আমরা দুইজনকে থানায় নিয়ে আসি। কিন্তু ওই নারী মামলা করতে রাজি ছিলেন না। আপস করে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ধর্ষণের অভিযোগ আপসযোগ্য না। সেই কারণে মামলা হয়েছে। আজিজকে রোববার আদালতে হাজির করা হবে। ভিকটিমের শারীরিক পরীক্ষার পরে আদালতে জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য