,

স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহনসহ সর্বত্র স্বাস্থ্যবিধি না মানলে আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে সরকার। রোববার (২৫ এপ্রিল) নিজ সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, লকডাউনের পরে গণপরিবহন চলাচলে সুযোগ দেওয়া হলে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তা না হলে সরকার আবারও কঠোর লকডাউন দিতে বাধ্য হবে।

সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধ ২৮ এপ্রিল মধ্যরাতে শেষ হচ্ছে। এরপর শর্ত সাপেক্ষে সব ধীরে ধীরে খুলে দেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এরই মধ্যে আজ থেকে শপিংমল ও দোকাপাট খুলে দেওয়া হয়েছে। প্রতিদিন ৭ ঘণ্টা করে খোলা থাকবে দেশের সব দোকানপাট। তবে সবাইকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ দিনে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য