,

মায়ের পর এবার কোভিড আক্রান্ত পিঠে সিলিন্ডার বাঁধা সেই জিয়াউল

news-image

ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করালে ১০ মিনিটের মধ্যেই জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিঠে অক্সিজেন সিলিন্ডার বাঁধা সেই জিয়াউল কোভিড আক্রান্ত

অসুস্থ মাকে বাঁচাতে পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে হাসপাতালে নিয়ে যাওয়া ঝালকাঠি কৃষি ব্যাংকের কর্মকর্তা জিয়াউল হাসানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জিয়াউল নিজেই জানান, শনিবার (২৪ এপ্রিল) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করালে ১০ মিনিটের মধ্যেই জানতে পারেন তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে, শারীরিক কোনো সমস্যা হচ্ছে না বলে জানান জিয়াউল।

তিনি বলেন, করোনাভাইরাস আক্রান্ত মায়ের সাথে বাড়িতে এবং হাসপাতালে থেকেছি। এজন্যই আজ পরিবারের বাকি সদস্যরাও কোভিড-১৯ পরীক্ষা করতে যাই। তবে আমি ছাড়া আর কেউ আক্রান্ত হয় নি।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল লকডাউনের কারণে অন্য কোনো উপায় না পেয়ে করোনাভাইরাসে আক্রান্ত মাকে মোটরসাইকেলের পিছনে বসিয়ে, পিঠে অক্সিজেন সিলিন্ডার বেঁধে ঝালকাঠির নলছটি থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান জিয়াউল হাসান।

এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মা-ছেলেকে নিয়ে বিভিন্ন প্রতিবেদনও প্রকাশ করে দেশের সংবাদমাধ্যমগুলো। এ ঘটনার ছয় দিন পর মাকে সুস্থ করে বাড়ি ফেরেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য