,

আবারও খালেদা জিয়ার করোনা পজিটিভ

news-image

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় বার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাতেও করোনা পজিটিভ এসেছে তাঁর। শুধু তাঁরই নয়, গুলশানের ওই ফিরোজা বাসভবনের আরও তিনজন করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

শনিবার দুপুরে বেগম জিয়ার গুলশানের বাসা থেকে নমুনা সংগ্রহ করা হয়। পরে শনিবার রাতে রিপোর্ট হাতে পান বেগম জিয়ার করোনা চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।

শনিবার রাত পৌনে ১টায় বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. জাহিদ হোসেন এ তথ্য জানিয়ে বলেন, আশা করছি সামনের সপ্তাহে আরেকবার পরীক্ষা করালে নেগেটিভ রিপোর্ট আসবে। ম্যাডামের এখন কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন।

এদিকে দীর্ঘ রাত পর্যন্ত বেগম জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এর আগে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের অন্যতম চিকিৎসক ডা. আল মামুন শনিবার সন্ধ্যায় বলেন, শনিবার দুপুরের পরে বেগম জিয়ার দ্বিতীয় বার করোনা টেস্টের জন্য নমুনা নেয়া হয়েছে। আট ঘণ্টা পরে আমরা রিপোর্ট হাতে পাবো বলে আশা করছি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য