,

নিখোঁজ সাবমেরিনের ধ্বংসাবশেষ উদ্ধার, সব নাবিকের মৃত্যুর শঙ্কা

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার নৌবাহিনীর নিখোঁজ সাবমেরিন কেআরআই নাঙ্গালা-৪০২ এর খোঁজ মিলেছে। শনিবার এক সংবাদ সম্মেলনে দেশটির নৌবাহিনীর প্রধান ইউডো মারগোনো জানান, নিখোঁজ সাবমেরিনটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। তবে এর ৫৩ নাবিকের সবার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে সাবমেরিনের ধ্বংসাবশেষের ছয়টি টুকরা সবার সামনে হাজির করা হয়। এসব ধ্বংসাবশেষের মধ্যে ছিল লুব্রিকেন্টের একটি বোতল ও টর্পেডোর সুরক্ষার একটি যন্ত্র। খবর আল জাজিরার।

দেশটির বিমানবাহিনীর কর্মকর্তা এয়ার মার্শাল হাদি তিজাহজানতো জানান, ‘সাবমেরিনের সর্বশেষ অবস্থানের কাছেই এসব জিনিস পাওয়া গেছে। এগুলো সাবমেরিনের অংশ বলেই ধারণা করা হচ্ছে। চাপ না থাকলে সাবমেরিন থেকে এসব জিনিস কখনো বের হয়ে আসার কথা না।’

ইন্দোনেশিয়ার নৌবাহিনী প্রধান ইউডো মারগোনো বলেন, উদ্ধারকর্মীরা একাধিক বস্তু পেয়েছেন। এসব প্রমাণের প্রেক্ষিতে আমরা এখন সাবমেরিনটিকে নিখোঁজ না বলে ডুবে গেছে বলব।

তিনি আরও জানান, একটি স্ক্যানারে ধরা পড়েছে সাবমেরিনটি ৮৫০ মিটার গভীরে রয়েছে। যা মানুষের বেঁচে থাকার গভীরতা সীমার চেয়ে বেশি। এটি ৫০০ মিটার গভীর পর্যন্ত চলাচলের জন্য নির্মিত।

গত ২১ এপ্রিল ভোরে জার্মানির তৈরি কেআরআই নাংগালা-৪০২ সাবমেরিনটি বালি উপকূল থেকে প্রায় ৬০ মাইল দূরের পানিতে নিখোঁজ হয়। এটি ১৯৭০ এর দশকের শেষের দিকে তৈরি করা হয়েছিল। মাঝখানে মেরামতের জন্য এটিকে দক্ষিণ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। দুই বছর পর ২০১২ সালে এর মেরামত কাজ শেষ হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য