,

রিমান্ড শেষে নিপুণ রায় কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। বেআইনি সমাবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী থানার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।

ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসি শনিবার তাকে কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) বিলাল আল আজাদ চারদিনের রিমান্ড শেষে নিপুণকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত ২১ এপ্রিল নিপুণ রায়সহ চারজনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ ও দলের নির্বাহী সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দিচ্ছেন এমন একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর রাজধানীর রায়েরবাজার থেকে গত ২৮ মার্চ তাকে আটক করে পুলিশ।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য