,

সাকিবহীন কলকাতার সামনে মুস্তাফিজের রাজস্থান

news-image

স্পোর্টস ডেস্ক : চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশ থেকে দুই দলে প্রতিনিধত্ব করে যাচ্ছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সাকিব তার ঘরের দল কলকাতা নাইট রাইডার্সে ফিরলেও মুস্তাফিজ পেয়েছেন নতুন দল রাজস্থান রয়্যালসকে। চলতি আসরে প্রথমবারের মতো ‍দুই বাংলাদেশি ক্রিকেটারের দল মুখোমুখি হতে যাচ্ছে। তবে দু’জনই কি একাদশে সুযোগ পাচ্ছেন, তা নিয়েছে রয়েছে ধোঁয়াশা।

আজ শনিবার রাত আটটায় মুম্বাইতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স। চলমান আসরে চারটি করে ম্যাচ খেলেছে উভয় দলই। কিন্তু জয়ের দেখা পেয়েছে মাত্র একটিতে। পয়েন্ট টেবিলের তলানিতে পড়ে থাকা দু’দলের লড়াইটা তাই জয়ের বিকল্প দেখছে না কেউই। এমন একটি গুরুত্বপূর্ণ একাদশ নিয়ে নিশ্চয় ভাবতে হবে দু’দলের কোচ ও অধিনায়ককে।

চলতি আসরে টানা তিন ম্যাচে একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। ব্যাটে বলে দলের প্রয়োজন মেটাতে ব্যর্থ হওয়ায় তার জায়গায় শেষ ম্যাচে একাদশে জায়গা পেয়েছিলেন সুনীল নারাইন। তবে এই ক্যারিবীয় অলরাউন্ডারও দলের প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছে। কিন্তু এক ম্যাচ খেলেই দল থেকে বাদ পড়ার সম্ভাবনা নেই নারাইনের। যার কারণে আজও একাদশের বাইরে থাকতে পারেন সাকিব।

অন্যদিকে, রাজস্থানের সবশেষ চার ম্যাচেই একাদশে জায়গা পেয়েছেন মুস্তাফিজুর রহমান। এই পেসার উইকেট শিকার করতে না পারলে বোলিংয়ে মোটামুটি সকলের সঙ্গে তাল মিলিয়ে খেলে যাচ্ছেন। ফলে এই ম্যাচেও একাদশে সুযোগ পেতে পারেন তিনি। এ ছাড়া জোফরা আর্চার না থাকায় এখনো মুস্তাফিজকে নিয়ে শঙ্কা নেই।

কলকাতার সম্ভাব্য একাদশ : নিতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, সুনীল নারাইন, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, প্যাট কামিন্স, কমলেশ নাগরকোটি বা শিবম মাভি, বরুণ চক্রবর্তী ও প্রসিদ্ধ কৃষ্ণা।

রাজস্থান রয়্যালস সম্ভাব্য একাদশ : জস বাটলার, যশস্বী জয়সওয়াল বা অনুজ রাওয়াত, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), শিবম দুবে, ডেভিড মিলার, রিয়ান পরাগ, রাহুল তেওয়াটিয়া, ক্রিস মরিস, জয়দেব উনাদকাট, চেতন সাকারিয়া, মুস্তাফিজুর রহমান বা অ্যান্ড্রু টাই।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা