,

পরীমনি এবার যার প্রেমে পড়লেন

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। ‘গ্ল্যামার গার্ল’খ্যাত এই নায়িকা আবারও প্রেমে পড়েছেন! খবরটি তিনি নিজেই জানিয়েছেন তার ফেসবুক পেজের মাধ্যমে। সঙ্গে প্রকাশ করেছেন পছন্দের মানুষের ছবিও। ক্যাপশনে লিখেছেন, ‘আই লাভ ইউ, জানুক দুনিয়া’।

তবে পরীমনি এবার ভক্ত হিসেবে প্রেমে পড়েছেন এক মরোক্কান গায়কের। নাম সাদ লিমজাগার্ড। তিনি মরক্কোর জনপ্রিয় পপগায়ক।

পরীর এমন পোস্টে ঘিরে হাজার হাজার লাইক-কমেন্ট জমা হয়েছে। বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও জানাচ্ছেন তারা।

এদিকে, চলতি সময়টা বেশ ব্যস্ততায় কাটছে পরীমনির। যদিও দেশের করোনা পরিস্থিতির জন্য আপাতত কোনো শুটিং করছেন না এই নায়িকা। আর এই ফাঁকে দুবাই ঘুরে এলেন। সম্প্রতি দেশটি থেকে ফেরার সময় কয়েকটি ছবি শেয়ার করেন তিনি।

অন্যদিকে, লকডাউনের আগে পরীমনি ব্যস্ত ছিলেন ‘মুখোশ’ সিনেমার শুটিং নিয়ে। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন ইফতেখার শুভ। জানা গেছে, ঈদের পর আবারও এর কাজ শুরু করবেন তিনি। আর মুক্তির অপেক্ষায় রয়েছে পরীর ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য