,

জেলেদের জালে ১৭ কেজির কাতল

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় দৌলতদিয়ায় প্রবাহমান পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ১৭ কেজি ওজনের একটি কাতল মাছ ধরা পড়েছে। কাতলটি ২১ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার ভোররাতে দৌলতদিয়া প্রবাহমান পদ্মা-যমুনা নদীর মোহনায় জেলে হরিপদ হালদারের জালে কাতল মাছটি ধরা পড়ে।

জানা যায়, মাছটি দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে দুলাল মোল্লার আড়তে বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরি ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান ১২৮০ টাকা কেজিতে ২১ হাজার ৭৬০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। এ সময় মাছটি এক নজর দেখতে স্থানীয় জনতা ৫ নম্বর ফেরিঘাটে ভিড় করেন।

এ ব্যাপারে মাছ ব্যবসায়ী সম্রাট সাজাহান বলেন, মাছটি উন্মুক্ত নিলামে উঠলে আমি এক হাজার ২৮০টাকা কেজি দরে মোট ২১ হাজার ৭৬০ টাকায় কিনে নেই। এখন মাছটি প্রতিকেজি ১৩৮০টাকা কেজি দরে বিক্রি করবো বলে তিনি জানান।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল যুগান্তরকে বলেন, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য