,

অধ্যাপক ডা. শামসুজ্জামানের করোনায় মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান। আজ শনিবার সকালে রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত ১০ এপ্রিল তিনি এ হাসপাতালে ভর্তি হন অধ্যাপক ডা. আবুল খায়ের মোহাম্মদ শামসুজ্জামান। প্রথমে তিনি কেবিনে ছিলেন। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. ফারুক আহমেদ অধ্যাপক ডা. শামসুজ্জামানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘করোনাভাইরাস সংক্রমণের ফলে ডা. শামসুজ্জামানের ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। আজ সকাল ৭টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’ ডা. ফারুক আহমেদ আরও বলেন, ‘ওর ফুসফুসে ইনফেকশন হয়েছিল, সেটা আর ঠিক হয় নাই। এছাড়া ডায়াবেটিস, প্রেসার, ওবেসিটি (স্থুলতা) ছিল। একইসঙ্গে বয়সও একটা বিষয়।’তিনি আরও বলেন, ‘সে (ডা. শামসুজ্জামান) আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল।’

অধ্যাপক ডা. একেএম শামসুজ্জামান রাজধানী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। তিনি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক এবং আইইডিসিআরের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার প্রতিষ্ঠার শুরু থেকে এর পরিচালকের দায়িত্ব পালন করছিলেন তিনি।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ শুরুর পর করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল মেডিসিন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য