,

করুণারত্নের ব্যাটে এগোচ্ছে লঙ্কানরা

news-image

স্পোর্টস ডেস্ক : ক্যান্ডি টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দেওয়া ৫৪১ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। আগের দিন ৩১২ রানে পিছিয়ে থাকা লঙ্কানরা চতুর্থ দিনে সকাল থেকে খুবই সতর্কতার সঙ্গে ব্যাট করে যাচ্ছে। প্রথম সেশনেই ৮৫ রানে অপরাজিত থেকে দিন শুরু করা স্বাগতিক অধিনায়ক দিমুথ করুণারত্নে ব্যক্তিগত সেঞ্চুরির তুলে নিয়েছেন।

শনিবার সকাল থেকে পাল্লেকেলের উইকেটে তোপ ঝাড়তে থাকেন টাইগার পেসার তাসকিন আহমেদ। প্রতিপক্ষেও দুই ব্যাটসম্যানকে রীতিমতো আটকে রাখেন তিনি। তবুও অন্যদের ওভার থেকে রানের চাকা এগিয়ে নিতে থাকেন করুণারত্নে ও ২৬ রানে অপরাজিত থেকে এ দিন ব্যাট করতে আসা ধনঞ্জয়া ডি সিলভা।

দু’জনের ব্যাটে ইতোমধ্যে ২৫০ রান তুলেছে স্বাগতিকরা। লঙ্কানদের হয়ে প্রতিরোধ গড়া অধিনায়ক করুণারত্নেও পেয়েছেন সেঞ্চুরির দেখা। তিন অংক ছুঁতে ২৪৭ বল খেলেছেন তিনি। এটি তার ক্যারিয়ারের ১১তম শতরানের ইনিংস।

এর আগে, তৃতীয় দিনের প্রথম সেশনের কিছু সময় আগে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর থেকে রীতিমতো প্রতিরোধ গড়ে তোলেন ওপেনার করুণা রত্নে। এক পাশে তিন সঙ্গীকে হারালেও উইকেটের উপর থিতু হয়ে বসেন তিনি। অবশ্য বেশ কয়েকবারই রিভিউ কারণে প্রতিরোধ গড়া এই ব্যাটসম্যানকে ফেরাতে ব্যর্থ হন তাইজুল-তাসকিনরা।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা