রবিবার, ১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়া ভালো আছেন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনায় আক্রান্তের ১৫তম দিনে ভালো আছেন। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

শুক্রবার এ কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, রবিবার চেয়ারপারসনের করোনা টেস্ট করা হতে পারে। ফিরোজায় অবস্থান করা করোনা আক্রান্ত অন্যরাও জটিলতা ছাড়া ভালো আছেন।

তাদেরই একজন বলেন, আমরা শনিবার করোনার টেস্ট করাব। চেয়ারপারসন রবিবার করাবেন। কারণ আমাদের একদিন পর তার করোনা পরীক্ষা করা হয়েছিল।

লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমানের তত্ত্বাবধানে খালেদা জিয়ার করোনা চিকিৎসায় গঠিত মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। শুরু থেকেই খালেদা জিয়ার স্বাস্থ্যের দেখভাল করছেন ডা. এফ এম সিদ্দিকীর নেতৃত্বে একদল চিকিৎসক।

গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

দোয়া মাহফিল

খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কোরআন খতম, সদগাহ ও বিশেষ দোয়া মাহফিল করা হয়েছে। সপ্তাহব্যাপী পবিত্র কোরআনের ৭ খতমের পর শুক্রবার জুমার নামাজের আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে গত বুধবার ময়মনসিংহের হালুয়াঘাটে ও বৃহস্পতিবার ঢাকার নয়াপল্টনে গরু ও খাসি জবাই করে গরিব মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় দপ্তরের চলতি দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, ওলামা দলের সদস্যসচিব অধ্যাপক নজরুল ইসলাম প্রমুখ। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা শাহ মোহাম্মাদ নেছারুল হক। দেশ রূপান্তর

এ জাতীয় আরও খবর

ফেসবুক অনেক ছোট রাষ্ট্রের চেয়েও প্রভাবশালী: বিটিআরসি চেয়ারম্যান

বিমানবন্দর এলাকা থেকে সরানো হচ্ছে ১৩৬ বছরের পুরোনো মসজিদ

বিএনপি বারবার জনগণের কাছে ফিরে আসে: তথ্যমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় তালিকা করছে সরকার

পাকিস্তান ভাঙতে চাননি শেখ মুজিব, তাই স্বাধীনতার ঘোষণা দেননি

বন্যা পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী, চলছে উদ্ধার-ত্রাণ কার্যক্রম

বন্যার কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

বন্যায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৭ নির্দেশনা, বাতিল হতে পারে ছুটি

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জিততে বাংলাদেশের সামনে ২০০ রানের লক্ষ্য

বাবার দাফনের পর প্রথমবার বক্তব্য দিলেন মোজতবা খামেনি

গণভোটের রায় বাস্তবায়নের দাবি শফিকুর রহমানের