,

তীব্র শীত উপেক্ষা করে কানাডায় টিকা নিতে দীর্ঘ সারি

news-image

অনলাইন ডেস্ক : করোনা মহামারির সংক্রমণ থেকে বাঁচতে মানুষের মধ্যে ভ্যাকসিনের জন্য হাহাকার তৈরি হয়েছে। এক বছরেরও বেশি সময় ধরে করোনা মহামারি মোকাবিলা করতে গিয়ে হিমশিম খাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ।

এ পরিস্থিতিতে বিভিন্ন কোম্পানির ভ্যাকসিন বাজারে আসলেও চাহিদার তুলনায় জোগান সীমিত। ফলে, কাদের টিকা এই প্রশ্নের চাইতে টিকা পাওয়াটাই মুখ্য হয়ে উঠেছে। কানাডার অবস্থাও এর ব্যতিক্রম নয়।

নতুন দেশের প্রধান সম্পাদক কানাডা প্রবাসী সওগাত আলী সাগর জানান, মানুষের চাহিদা মতো ভ্যাকসিনের সরবরাহ দিতে পারছে না কানাডা। ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় ‘পপ আপ ক্লিনিক’ খুলে ভ্যাকসিন দেয়ার ব্যবস্থা নেয়া হয়েছে বিভিন্ন স্থানে।

তিনি বলেন, অ্যাস্ট্রেজেনেকা নাকি ফাইজার, মডার্না নাকি জনসন অ্যান্ড জনসন- এসব প্রশ্ন এখন আর মোটেও গুরুত্বপূর্ণ নয়। মানুষ চায় ভ্যাকসিন।

তিনি আরও বলেন, যেখানেই ‘পপ আপ ক্লিনিক’সেখানেই হুমড়ি খাওয়া মানুষের ঢল। মাইনাস তাপমাত্রার ঠান্ডা উপেক্ষা করে ঘণ্টার পর ঘণ্টার লাইন দাঁড়িয়ে থাকছে মানুষ। নিজের ভ্যাকসিন পাওয়া নিশ্চিত করতে আগের রাত থেকে এসে খোলা আকাশের নিচে লাইনে দাঁড়িয়ে থেকেছেন- এমন তথ্যও পাওয়া গেছে।

তিনি মনে করেন, এখন আর ভ্যাকসিন হেসিট্যান্সি নেই, টিকা নিয়ে সংশয় নেই। টিকা পাওয়াটাই মুখ্য হয়ে উঠেছে মানুষের কাছে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য