,

সড়ক দুর্ঘটনায় আহত নোবেল

news-image

বিনোদন প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। তার বাম চোখের কাছে মারাত্মকভাবে জখম হয়েছে। বাম ভ্রুর উপরে ১৮টি ও মাথার তালুতে ১২টি সেলাই দিতে হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি এক সড়ক দুর্ঘটনায় আহত হন।

নোবেল নিজেই ফেসবুকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। দুর্ঘটনার বর্ণনা দিয়ে নোবেল আজ শুক্রবার সকালে লিখেছেন, ‘এক বয়ষ্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিল। তাকে বাচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০ টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোওয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’

বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটলেও কোথায় ঢাকার কোথায় সংঘঠিত হয়েছে তা জানাননি নোবেল। তবে চিকিৎসা নেওয়ার পরপর নোবেল একটি পোস্টে লিখেন, ‘আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোওয়া করবেন।’

ভারতের একটি বেসরকারি টেলিভিশনের রিয়েলিটি শোতে অংশ নিয়ে আলোচনায় আসেন বাংলাদেশের উঠতি তরুণ সঙ্গীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। দুই বাংলার দর্শকরাই তার গানে মুগ্ধ। এ ছাড়া খ্যাতনামা সঙ্গীতজ্ঞদের কাছ থেকে প্রশংসাও পেয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য