,

গণপরিবহন চালু করতে চান নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যাপক সংখ্যক মানুষের জীবন-জীবিকার বিষয় বিবেচনা করে আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট-শপিংমলসমূহ শর্তসাপেক্ষে খোলা রাখতে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শপিংমল খুলে দেওয়ার সিদ্ধান্তের পর এবার বাস ও মিনিবাস চলাচল শুরু করতে চান সড়ক পরিবহন নেতারা।

আজ শুক্রবার বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, তারা ইতিমধ্যে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। তবে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। ২৮ এপ্রিল চলমান লকডাউন শেষ হয়ে গেলে, তারা বাস চলাচল শুরু করতে চান বলে জানান তিনি।

সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব বলেন, ‘আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। কিন্তু এ বিষয়ে তারা এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি।’

এদিকে করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান বিধি-নিষেধ কিছুটা শিথিল হতে পারে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং নো মাস্ক নো সার্ভিস নিশ্চিত করা হবে বলে জানান তিনি।

আজ শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা জানান। ২৮ এপ্রিলের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য