,

কুয়েত ও বাহরাইনে ফ্লাইট চালানোর অনুমতি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রবাসী কর্মীদের কর্মস্থলে পৌঁছাতে কুয়েতে ও বাহরাইনে বিশেষ বিবেচনায় ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। জাজিরা এয়ার ওয়েজ ঢাকা-কুয়েত গন্তব্যে ফ্লাইট পরিচালনা করবে।

আজ শুক্রবার বেবিচকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। সেখানে বলা হয়, ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে বেবিচকের ১৬ এপ্রিলের সভায় হওয়া সিদ্ধান্তের বিশেষ শর্তগুলো মানতে হবে।

বেবিচক জানিয়েছে, বিশেষ শর্তগুলো হলো ঢাকা থেকে কুয়েত গন্তব্যে কেবল পয়েন্ট টু পয়েন্ট যাত্রী পরিবহন করা যাবে। চীন, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, সিঙ্গাপুর ও সৌদি আরবের যাত্রীরাও এই ফ্লাইটে যেতে পারবেন। প্রত্যেক যাত্রীকে যাত্রার ৭২ ঘণ্টা পূর্বে পিসিআর টেস্ট করে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ নিতে হবে।

বেবিচক বলছে, বিশেষ বিবেচনায় পরিচালিত এসব ফ্লাইটে করে বাংলাদেশে এলে, সরকার–নির্ধারিত স্থানে বা নিজ খরচে বেসরকারি হোটেলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন মানতে হবে। কুয়েতে ও বাহরাইনে ফ্লাইট পরিচালনার জন্য বেবিচকের এসব নির্দেশনা ২৫ থেকে ২৮ এপ্রিল রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।

করোনা পরিস্থিতি বিবেচনায় ১৪ এপ্রিল ভোর থেকে আন্তর্জাতিক সব পথে ফ্লাইট চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বেবিচক। তবে দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের কথা ভেবে সরকার গত শনিবার থেকে বিশেষ ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয়। প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে গত শনিবার থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার ও সিঙ্গাপুর—এই পাঁচ দেশে ফ্লাইট পরিচালনার অনুমতি দেয় বেবিচক।

প্রসঙ্গত, এর আগে ৫ এপ্রিল থেকে দেশে অভ্যন্তরীণ সব পথে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বেবিচক। গত বুধবার থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল শুরু হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের