,

চিরকুটে ‘দুঃখিত’ লিখে ভ্যাকসিন ফেরত দিল চোর

news-image

অনলাইন ডেস্ক : ভারতের হরিয়ানা প্রদেশের একটি সরকারি হাসপাতাল থেকে করোনা ভ্যাকসিনের যে ১৭১০ ডোজ চুরি হয়েছিল তা ফেরত দিয়ে গেছে চোর। ভ্যাকসিনের সঙ্গে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি উল্লেখ করেন, এগুলো যে করোনার ভ্যাকসিন তা বুঝতে পারেননি।

হিন্দিতে লেখা নোটে তিনি এভাবে দুঃখ প্রকাশ করেন, ‘সরি, আমি জানতাম না যে এগুলো করোনার প্রতিষেধক।’

এনডিটিভি জানিয়েছে, পুলিশ ওই চোরকে শনাক্ত করতে অভিযান চালাচ্ছেন। জিন্দ জেনারেল হাসপাতাল ইতিমধ্যে মামলাও করেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টোরে থাকা অন্য ওষুধ কিংবা টাকায় গত বুধবার রাতে হাত দেয়নি চোর।

যে ঘরে প্রতিষেধকগুলো রাখা ছিল সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। এমনকি ওই ঘরের বাইরে কোনো নিরাপত্তাকর্মীও ছিলেন না।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতে এখন বেসামাল অবস্থা। বিভিন্ন হাসপাতাল থেকে এমন অনিয়মের খবর আসছে। কোথাও কোথাও অক্সিজেন ট্যাংকার লুটের অভিযোগও শোনা গেছে।

দেশটিতে গত ২৪ ঘণ্টায় সোয়া তিন লাখ মানুষের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ২৩০০-র কাছাকাছি।

দেশটির গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার দৈনিক সংক্রমণ প্রথমবার ৩ লাখের গণ্ডি পার হয়। শুক্রবার নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন।

করোনাভাইরাসের ‘ডাবল মিউটেড’ ভ্যারিয়েন্টের আতঙ্ক কাটতে না কাটতেই দেশটিতে থাবা বসিয়েছে ‘ট্রিপল মিউটেড’ ভ্যারিয়েন্ট (তিন স্ট্রেইন মিলে এক ভ্যারিয়েন্ট)। বিশেষজ্ঞরা বলছেন, এ কারণেই অবস্থা বেশি খারাপ সেখানে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য