শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুকুট কেড়ে নেওয়ার ঘটনায় ‘মিসেস ওয়ার্ল্ড’ খেতাব বর্জন করলেন

news-image

অনলাইন ডেস্ক : চলতি বছরের ‌‘মিসেস শ্রীলঙ্কা’ খেতাব-জয়ীর সঙ্গে বিতর্কিত আচরণের পর নিজের খেতাব বর্জন করেছেন ২০২০ সালের ‘মিসেস ওয়ার্ল্ড’ ক্যারোলাইন জুরি।

কয়েকদিন আগে সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস শ্রীলঙ্কা’র মঞ্চে বিজয়ী পুষ্পিকা ডি সিলভার মুকুট ছিনিয়ে নিয়ে বিতর্কে জড়ান তিনি।

এরপর পুষ্পিকার অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার হন ক্যারোলাইন। পরে তিনি জামিন পান।

রয়টার্স জানায়, মঙ্গলবার ‘মিসেস ওয়ার্ল্ড’র আয়োজক কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জানায়, ক্যারোলাইন জুরি স্বেচ্ছায় খেতাব ত্যাগ করেছেন। এটি তার নিজের সিদ্ধান্ত।

ক্যারোলাইন খেতাব বর্জন করায় রানার-আপ আয়ারল্যান্ডের কেট স্নাইডার হচ্ছেন ‘মিসেস ওয়ার্ল্ড ২০২০’।

তবে এ বিষয়ে ক্যারোলাইনের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এপ্রিলের শুরুতে শ্রীলঙ্কার সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতা ‘মিসেস শ্রীলঙ্কা’র ফাইনালে পুষ্পিকা ডি সিলভাকে ২০২১ সালের বিজয়ী ঘোষণা করা হয়।

কিন্তু কিছুক্ষণ পর মঞ্চে ওঠে ক্যারোলাইন দাবি করেন ‘ডিভোর্সি নারী’কে বিজয়ী করা হয়েছে, যা প্রতিযোগিতার শর্ত লঙ্ঘন। এরপর অপমানজনকভাবে পুষ্পিকার মাথা থেকে মুকুট ছিনিয়ে নেওয়া হয়। ওই সময় মুকুট খুলতে কয়েকজনের বেশ বেগ পেতে হয়, মাথায় আঘাত পান পুষ্পিকা।

আয়োজকেরা শিগগিরই জানতে পারেন পুষ্পিকা স্বামী থেকে আলাদা থাকলেও তাদের ছাড়াছাড়ি হয়নি। এরপর তার খেতাব ফিরিয়ে দিয়ে দুঃখ প্রকাশ করা হয়।

এ ঘটনায় পুষ্পিকার মামলার জেরে গ্রেপ্তার হন ক্যারোলাইন।

শ্রীলঙ্কার অন্যতম বড় সুন্দরী প্রতিযোগিতার আসর এই ‘মিসেস শ্রীলঙ্কা’। এ আয়োজনের দর্শক সারিতে উপস্থিত থাকেন দেশটির প্রধানমন্ত্রীর স্ত্রী।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা