,

ভ্যাকসিনের জন্য ভাটা পড়বে না বাংলাদেশ-ভারত সম্পর্কে : দোরাইস্বামী

news-image

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : করোনা ভ্যাকসিনের সংকট কাটাতে ভারত উৎপাদন বাড়াচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

তিনি বলেন, ‘ভ্যাকসিনের জন্য বাংলাদেশ-ভারত সম্পর্কে ভাটা পড়বে না। এই মুহূর্তে ভারতই ভ্যাকসিন সংকটে আছে।’

‘তবে উৎপাদন বাড়ানো হচ্ছে। শিগগিরই বাংলাদেশে ভ্যাকসিন রপ্তানি করা হবে’ যোগ করেন ভারতীয় হাইকমিশনার।

বৃহস্পতিবার সকালে ভারত থেকে চার দিনের ছুটি কাটিয়ে সড়ক পথে ঢাকা ফেরার পথে আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

দোরাইস্বামী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় সম্পর্ক রয়েছে। এ কারণে অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশের সঙ্গে বেশি ভ্যাকসিন সরবরাহের চুক্তি আছে। সেই চুক্তি অনুযায়ী ৭০ লাখ টিকা সরবরাহ করা হয়েছে। বাকি টিকাগুলো ক্রমান্বয়ে সরবরাহ করা হবে।

এর আগে ভারতীয় হাইকমিশনারকে দু’দেশের শূন্যরেখায় স্বাগত জানান আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর এ আলম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

গত ১৮ এপ্রিল বিক্রম দোরাইস্বামী আখাউড়া স্থলবন্দর হয়ে ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য