,

ভারতে করোনা সংক্রমণের বিশ্বরেকর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : করোনা সংক্রমণে আগের সব রেকর্ড ভেঙেছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৩ লাখের বেশি মানুষ নতুন করে এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে। বিশ্বে এই প্রথম কোনও দেশে একদিনে ৩ লাখের বেশি মানুষ আক্রান্ত হলেন। অপরদিকে মারা গেছে ২ হাজারের বেশি মানুষ। আনন্দবাজার।

করোনার দ্বিতীয় ঢেউয়ে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৮৩৫, যা এখন পর্যন্ত সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। এমনকি যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংক্রমণের রেকর্ডও ভেঙে দিয়েছে ভারত।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ সংক্রমণ ছিল ২ লাখ ৯৭ হাজার ৪৩০। ভারতে গত কয়েকদিন ধরেই দৈনিক সংক্রমণ ২ লাখের বেশি। একদিন আগেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৯৫ হাজার ৪১ এবং একই সময়ে মারা গেছে ২ হাজার ২৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে প্রাণ হারিয়েছে ২ হাজার ১০৪ জন। অর্থাৎ একদিন আগের তুলনায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বেড়েছে। ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৯ লাখ ৩০ হাজার ৯৬৫ জন। ভারতে করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্র প্রদেশ এবং দিল্লি। মোট সংক্রমণের বেশিরভাগই এসব রাজ্যে।

এদিকে সংক্রমণের এই ঊর্ধ্বগতি ঠেকাতে আগামী ১ মে থেকে ভারতের ১৮ বছর বয়সী থেকে তদূর্ধ্ব সবাই টিকা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে মোট উৎপাদনের ৫০ শতাংশ পূর্বনির্ধারিত মূল্যে কেন্দ্রীয় সরকারকে এবং বাকি অংশ রাজ্য সরকার ও বাজারে বিক্রির জন্য দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, গত দু’দিন ধরে দেশটিতে মৃত্যু তা দু’হাজার ছাড়াচ্ছে। সব মিলিয়ে দেশে করোনাভাইরাস ভারতে মৃত্যু হয়েছে ১ লক্ষ ৮৪ হাজার ৬৫৭ জনের।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য