,

মুমিনুল-শান্ত’র ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিন দুর্দান্ত কাটানোর পর দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে করছে বাংলাদেশ। দিনের শুরু থেকে দারুণভাবে প্রতিপক্ষের বোলারদের মোকাবিলা করে যাচ্ছেন দুই ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। আগের দিনের সেঞ্চুরিয়ান শান্ত ব্যক্তিগত দেড়শো রান ছুঁয়েছেন। একই সঙ্গে ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরির দেখা পেয়েছেন টাইগার অধিনায়কও।

শ্রীলঙ্কার ক্যান্ডির অদূরে পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে বুধবার প্রথম দিন টাইগাররা টসে জিতে ব্যাটিংয়ে নেমে দুই উইকেট হারিয়ে ৩০২ রান করে বাংলাদেশ। ওপেনার সাইফ হাসানের শুরুটা ভালো না হলেও ৯০ রান করে সাজঘরে ফিরেন আরেক ওপেনার তামিম ইকবাল।

দ্বিতীয় দিনে ব্যাট করতে এসে বড় স্কোরের দিকে দলকে নেন নাজমুল হোসেন শান্ত (১২৬)* ও মুমিনুল হক (৬৪)*। প্রথম সেশন টিকে থাকা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুবই সতর্কতার সঙ্গে রানের চাকা এগিয়ে নিতে থাকেন তারা। এরই মধ্যে মুমিনুল হক ব্যক্তিগত ১১তম শতক তুলে নেন। ২২৪তম বলে ধনঞ্জয়া ডি সিলভার বলে নবম চার মেরে এই স্বস্তির শতক উদযাপন করেন বাংলাদেশ অধিনায়ক। দেশের বাইরে এটাই তার প্রথম সেঞ্চুরি। এর আগে চলতি বছরের মার্চে চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দশম সেঞ্চুরি করেছিলেন তিনি। অধিনায়কের পর নিজের দেড়শো রানের মাইলফলক স্পর্শ করেন নাজমুল হোসেন শান্ত।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা