,

বৃহস্পতিবার সীমিত পরিসরে খুলছে আর্থিক প্রতিষ্ঠান

news-image

নিজস্ব প্রতিবেদক : চলমান লকডাউনে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান সীমিত আকারে খোলা রাখতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে বুধবার এক সার্কুলার জারি হয়।

তাতে বলা হয়, বৃহস্পতিবার থেকে আর্থিক প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুটি শাখা (একটি ঢাকায়, আরেকটি বাইরের) ও প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগগুলো সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চার ঘণ্টার জন্য চালু থাকবে।

এতে আরো বলা হয়, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে গ্রাহকদের জরুরি আর্থিক সেবা প্রদানের লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম চালু রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। গ্রাহকরা এখন মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত ভাঙানো ও ঋণের কিস্তি জমা দেওয়াসহ জরুরি আর্থিক সেবাগুলো নিতে পারবে।

কোভিড-১৯ সংক্রমণ নিয়ন্ত্রণে ৫ এপ্রিল থেকে দুই দফা মেয়াদ বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ দেওয়া হয়েছে।

লকডাউনের শুরু থেকেই সীমিত আকারে ব্যাংক ও পুঁজিবাজার চালু রয়েছে। এখন আর্থিক প্রতিষ্ঠানও খুলে দেওয়া হল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য