,

দুর্যোগের মধ্যে এপ্রিলের ১৫ দিনে রেমিট্যান্সে রেকর্ড

news-image

অনলাইন ডেস্ক : প্রবাসী বাংলাদেশিরা বিশ্বব্যাপী চলমান মহামারী করোনা দুর্যোগের প্রভাবের মধ্যেও এপ্রিলের ১৫ দিনে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছে। আশা করা হচ্ছে, প্রবাসী আয়ের এ গতি অব্যাহত থাকলে চলতি এপ্রিল মাস শেষে রেমিট্যান্স আহরণ ২৩০ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি মাসের প্রথম ১৫ দিনে রেমিট্যান্স এসেছে ১১৫ কোটি ৩২ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। যা গত ফেব্রুয়ারি মাসের তুলনায় ৮ এবং গত বছরের এপ্রিল মাসের তুলনায় ৫০.৪০ শতাংশ বেশি। ২০২০ সালে এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ১০৯ কোটি ২৯ লাখ ৬০ হাজার। সেই হিসাবে ১৫ দিনেই পুরো মাসের চেয়ে ৬ কোটি ৩ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে এই এপ্রিলে।

এর কারণ হিসেবে ব্যাংকাররা গণমাধ্যমকে জানিয়েছেন, সব সময় ঈদের আগে প্রবাসীরা দেশে বেশি অর্থ পাঠান। সামনে ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে মাসের বাকি দিনগুলোতেও রেমিট্যান্স প্রবাহ বাড়বে। এ মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে- প্রত্যাশা তাদের। উল্লেখ্য, এর আগে করোনাভাইরাসের প্রকোপের মধ্যে গত বছরের জুলাই‌ মাসে মাইলফলক রে‌মিট্যান্স পায় বাংলাদেশ। ওই মাসে প্রবাসীরা প্রায় ২৬০ কোটি ডলার রে‌মিট্যান্স পাঠিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য