,

রিজওয়ানের ব্যাটিংয়ে পাকিস্তানের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : হারারে স্পোর্টস ক্লাবে বুধবার প্রথমে ব্যাট করা পাকিস্তান নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৯ রান করে। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৩৮ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। ফলাফল- ১১ রানে পাকিস্তানের জয়। এতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাবর আজমরা।

১৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৩৪ রান করেন ক্রেইগ আরভিন। শেষদিকে লুক জঙ্গে ২৩ বলে ৩০ রানের অপরাজিত ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। এছাড়া ২৯ রান করেন ওপেনার তিনাশে কামুনহুকাময়ে।

পাকিস্তানি বোলারদের মধ্যে ৩ উইকেট নেন উসমান কাদির। ২ উইকেট পান মোহাম্মদ হাসনাইন। এছাড়া একটি করে উইকেট পান হারিস রউফ ও মোহাম্মদ হাফিজ।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি পাকিস্তান। দলীয় ৮ রানে অধিনায়ক বাবর আজমকে হারায় দলটি। দলের অন্য ব্যাটসম্যানরাও আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকেন। তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান ওপেনার মোহাম্মদ রিজওয়ান। শেষ পর্যন্ত তিনি ৬১ বলে ১০টি চার ও একটি ছক্কায় ৮২ রানে অপরাজিত থাকেন। ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তার হাতে।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা