,

হেফাজতের দুই নেতা আরও ২১ দিনের রিমান্ডে

news-image

নিউজ ডেস্ক : পৃথক তিন মামলায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজী ও মাওলানা মঞ্জুরুল ইসলামকে আরও সাতদিন করে ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আদেশ দেন।

এর আগে, ২০১৩ সালের রাজধানীর শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পল্টন থানার একটি মামলায় গত ১৫ এপ্রিল এ দুই আসামির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই রিমান্ড শেষে বুধবার আসামিদের আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করা হয়।

একইদিনে মতিঝিল থানার দুই মামলা এবং পল্টন থানার একটি মামলায় আসামিদের ১০ দিন করে ৩০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ। আসামিদের পক্ষে সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তিন মামলায় সাত দিন করে প্রত্যেকের ২১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ১৪ এপ্রিল সন্ধ্যায় লালবাগ থেকে ডিবির একটি টিম এ দুইজনকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য