,

মেট্রোরেলের বগি ঢাকায় পৌঁছেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের প্রথম মেট্রো ট্রেনসেট বা বগি ঢাকায় এসে পৌঁছেছে। আজ বুধবার বিকেল ৫টায় এগুলো ঢাকায় পৌঁছায়। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (মেট্রোরেল) ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সচিব এম এ এন ছিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘মেট্রোরেলের বগি ঢাকায় চলে এসেছে। বিকাল ৫টায় বগি এসেছে।’

আজ বুধবার দুপুর ১২টার দিকে সরকারের সংশ্লিষ্ট ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ফেসবুক পেজে বলা হয়েছে, ‘কঠোর লকডাউন পরিস্থিতিতেও স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশের প্রথম মেট্রোরেলের নির্মাণ কাজ দিন-রাত অব্যাহত আছে। আজ ২১ এপ্রিল অপরাহ্নে প্রথম মেট্রো ট্রেনসেট বহনকারী দুটি বার্জ ঢাকার তুরাগ নদীর তীরে উত্তরাস্থ ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে এসে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।’

১৭ এপ্রিল ডিএমটিসিএল বলেছিল, ‘মোংলা সমুদ্র বন্দরে শুল্ক ও ভ্যাট সম্পর্কিত কার্যাবলি সম্পন্ন করে প্রথম মেট্রো ট্রেনসেট বহনকারী দু’টি বার্জ ঢাকার তুরাগ নদীর তীরে উত্তরা ডিপো সংলগ্ন এলাকায় নবনির্মিত ডিএমটিসিএল জেটির উদ্দেশ্যে ১৬ এপ্রিল যাত্রা শুরু করেছে। বাংলাদেশের প্রথম মেট্রো ট্রেন সেট বহনকারী বার্জ দুইটি নদীপথে আগামী ২৩ এপ্রিল ২০২১ তারিখ উত্তরা পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। আজ চাঁদপুর অতিক্রম করেছে।’

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য