বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধার

news-image

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে তৃতীয়বারের মতো নতুন প্রজাতির আরেকটি ‘রেড কোরাল কুকরি’ সাপ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজল দিঘী ইউনিয়নের টুনিরহাট গ্রামে শহিদুজ্জামান শহিদের বাড়িতে সাপটিকে উদ্ধার করা হয়।

আজ বুধবার বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে রাতে সাপটি অবমুক্ত করা হবে বলে দুপুরে বিষয়টি জানিয়েছেন স্থানীয় বন্যপ্রাণী এবং প্রকৃতি ফটোগ্রাফার ফিরোজ আল সাবাহ।

জানা যায়, মঙ্গলবার রাতে বাড়ির পাশে থাকা বাঁশ বাগান থেকে সাপটি বের হয়ে শহিদুজ্জামান শহিদের বাড়ির আঙ্গিনায় যায়। এসময় বাড়ির লোকজন সাপটিকে দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয় কয়েকজন ছেলে এসে দেখে রেড কোরাল কুকরি সাপ। পরে তারা অক্ষত অবস্থায় সাপটিকে ধরে শহিদের কাছে রাখে। পরে ফিরোজ আল সাবাহকে খবর দেয়। খবর পেয়ে বুধবার দুপুরে ওই বাড়িতে গিয়ে সাপটি তাদের কাছ থেকে বুঝে নেয় ফিরোজ আল সাবাহ।

তিনি বলেন, ‘সাপটি দিনের বেলা সূর্যেল আলো সহ্য করতে পারে না, তাই রাতে তাকে অবমুক্ত করা হবে।’

প্রসঙ্গত, প্রথমবারের মতো গত ৭ ফেব্রুয়ারি বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ বাজারে দ্বিতীয় বারের মতো গত ২৬ ফেব্রুয়ারি বিকেলে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট টুনিরহাট এলাকায় মৃত ও তৃতীয়বার ২০ এপ্রিল টুনিরহাট গ্রামে জীবিত অক্ষত রেড কোরাল কুকরি সাপ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান