,

প্রথম দিনে ভালো অবস্থানে টাইগাররা

news-image

স্পোর্টস ডেস্ক : যে মাঠের গড় ২৬৮ রান, সেই মাঠে প্রথম টেস্টের প্রথম দিনেই ভালো অবস্থানে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকে দৃঢ়তায় শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ একটা দিন শেষ করল টাইগাররা। দুই হাফ সেঞ্চুরি ও এক শতকে ভর করে দিন শেষে সফরকারীদের সংগ্রহ দুই উইকেটে ৩০২ রান। দিন শেষে অপরাজিত আছেন শান্ত (১২৬) ও মুমিনুল হক (৬৪)।

আজ বুধবার শ্রীলঙ্কার ক্যান্ডির অদূরে পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে আসে বাংলাদেশ। শুরুটা ভালো হয়নি ওপেনার সাইফ হাসানের। রানের খাতা খোলার আগেই বিশ্ব ফার্নান্দোর লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি।

এরপর তামিম ইকবালের সঙ্গে ১৪৪ রানের বিশাল জুটি গড়েন শান্ত। দলীয় ১৫২ রানে আবারও ফার্নান্দোর আঘাত। ঝড়ো ব্যাটে ওয়ানডে মেজাজে ৯০ রান করা তামিম ইকবালকে সাজঘরে ফিরিয়ে দলকে ব্রেক থ্রো এনে দেন লঙ্কান বাঁ হাতি এই পেসার।

তৃতীয় উইকেটের জুটিতে শান্তকে দারুণ সঙ্গ দেন মুমিনুল হক। দুজনের জুটিতে বড় সংগ্রহের পাশাপাশি চার বছরের ক্যারিয়ারে প্রথম ব্যক্তিগত সেঞ্চুরির দেখা পেয়েছেন শান্ত। একই সঙ্গে ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক তুলে নেন টাইগার অধিনায়ক। দুজনের ১৫০ রানের জুটিতে ভর করে বাংলাদেশের সংগ্রহ ৩০২ রান। দিন শেষে অপরাজিত আছেন শান্ত (১২৬) ও মুমিনুল হক (৬৪)।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা