,

অল্পের জন্য সেঞ্চুরি হলো না তামিমের

news-image

অনলাইন ডেস্ক : শ্রীলংকার বিপক্ষে ক্যান্ডিতে সিরিজের প্রথম টেস্টে বুধবার ব্যাট করতে নেমে শূন্য রানে ফিরে যান ওপেনার সাইফ হাসান।

শুরুতে উইকেট হারিয়ে খানিক চাপে পড়লেও দ্বিতীয় উইকেট জুটিতে তা সামাল ভালোভাবে সামাল দেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত।

তবে সেঞ্চুরি থেকে মাত্র ১০ দূরে ফিরে গেছেন ওপেনার তামিম।

বাংলাদেশ ৩৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫২ রানে ব্যাট করছে। নাজমুল হোসাইন শান্ত ৫১ রানে ব্যাট করছেন। তার সংগী অধিনায়ক মুমিনুল হক।

ওপেনার তামিম ইকবাল ১০১ বলে ১৫ চারে ৯০ রান করে আউট হয়েছেন। দুই বছর পর সেঞ্চুরির খুব কাছে গিয়েও সুযোগ হারিয়েছেন তিনি।

এর আগে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তিন পেসার নিয়ে নেমেছেন মুমিনুলরা। ২০১৭ সালের পর টেস্ট একাদশে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

সর্বশেষ দুই টেস্টে ওপেনিংয়ে তামিম ইকবালের সংগী ছিলেন যথাক্রমে সাদমান ইসলাম ও সৌম্য সরকার। ডান হাতি-বাঁহাতি সমন্বয়ের জন্য এ ম্যাচে দলে নেওয়া হয় সাইফ হাসানকে। এর আগে পাকিস্তানে টেস্ট খেলেছিলেন তিনি।

বাংলাদেশ একাদশ সাজিয়েছে ৬ ব্যাটসম্যান ও ৫ বিশেষজ্ঞ বোলার নিয়ে। তিন পেসারের সঙ্গে আছেন দুই স্পিনার।

শ্রীলঙ্কার একাদশে জায়গা হয়নি অভিজ্ঞ দিনেশ চান্দিমালের। দুই তরুণ ওশাদা ফার্নান্দো ও পাথুম নিশানকার দুজনকেই দেওয়া হয়েছে সুযোগ।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেন চৌধুরি।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, পাথুম নিসানকা, নিরোশান ডিকভেলা, ভানিন্দু হাসারাঙ্গা, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা