,

করোনায় ‘বলপ্রয়োগে’ বেড়েছে ধর্ষণ

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনাকালে ‘বলপ্রয়োগে ধর্ষণ বা পাওয়ার রেপ’ বেড়েছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বুধবার (২১ এপ্রিল) দুপুরে সিআইডির সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এই তথ্য জানান।

তিনি বলেন, ‘করোনার সময় ক্ষমতাধর ও প্রভাবশালী ব্যক্তিরা অলস সময় কাটাচ্ছেন। তাই তারা তাদের গন্ডির মধ্যে ধর্ষণের মতো অপরাধ করছে।’

ইমাম হোসেন বলেন, ‘বাংলাদেশে পাওয়ার রেপ অতীতে ছিল না। গত দুই থেকে পাঁচ বছর ধরে শুরু হয়েছে। এ ধরনের রেপিস্টরা ভিকটিমকে নিজের এলাকার মধ্যে ধর্ষণ করে। যাতে কোনও প্রকার ঝুঁকি থাকে না। তাকে কেউ বাধা দেয় না। একজনকে ধর্ষণ করে এরা তাদের অপর টার্গেটদের শিক্ষা দেয়। টার্গেটরা প্রস্তাবে রাজি না হলেও তারা বলপ্রয়োগ করে। তাদের এই গ্রুপে ৩-৪ জন করে থাকে।’

গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় গত ৪ এপ্রিল ঝড়ের রাতে এক নারীর বাসায় গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে একটি গ্রুপ। এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করেছে সিআইডি। এই ধর্ষণের ঘটনাটিও একটি ‘পাওয়ার রেপ’ বলে জানিয়েছে সিআইডি।

পরে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাধরের তত্ত্বাবধায়নে মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে নওগাঁওয়ের নজিপুর এলাকা থেকে ইয়াছিন মোল্লাকে গ্রেফতার করা হয়। ইয়াছিন মোল্লা জিজ্ঞাসাবাদের তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানায় সিআইডি। তবে এখনও পলাতক মূলহোতা হেমায়েত।

সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মুক্তাধর এবং জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জিসানুল হক উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের