,

এবার রাজশাহীতে মামলা ভিপি নুরের বিরুদ্ধে

news-image

রাজশাহী ব্যুরো : ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে এবার রাজশাহীতে।

ফেসবুক লাইভে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তরিদ আল মাকসুদ রনি বোয়ালিয়া মডেল থানায় মামলার আবেদন করেন। থানা পুলিশ আবেদনটি গ্রহণ করেছে বলে জানা গেছে।

বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ জানান, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তরিদ আল মাকসুদ রনি বোয়ালিয়া মডেল থানায় মামলার আবেদন করেন। মামলাটি গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না বলে গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি নুর।

অবশ্য এ ঘটনায় ঢাকাসহ কয়েকটি জেলায় নুরুর বিরুদ্ধে মামলা হয়। এর পর নুর তার বক্তব্যের জন্য ক্ষমা চান।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু