,

লকডাউনে ক্ষতিগ্রস্ত দুঃস্থ-দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ফের লকডাউন দিয়েছে সরকার। প্রথমে সাত দিনের সর্বাত্মক লকডাউন দেওয়া হয়। সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী লকডাউন আরও ৭ দিন বাড়ানো হয়। পর পর দেওয়া চলাচল নিষেধাজ্ঞায় ক্ষতির মুখে পড়েছে বহু দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষজন। এবার তাদের সহায়তার জন্য ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার এ তথ্য নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। সকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য গণমাধ্যমকে জানান।

ইহসানুল করিম বলেন, ‘করোনাভাইরাসের কারণে চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্র, দুঃস্থ, ভাসমান এবং অসচ্ছল মানুষকে সহায়তার লক্ষ্যে জেলা প্রশাসকগণের অনুকূলে ১০ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী।’

গত বছর দেশে করোনাভাইরাসের প্রকোপ দেখা দিলে সারা দেশে লকডাউন শুরু হয়। পরবর্তীতে তা সাধারণ ছুটি হিসেবে বাড়তে থাকে। ধাপে ধাপে ছুটি বাড়তে থাকে। এ সময় মোট ৭২ হাজার ৭৫০ কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। যা জিডিপির প্রায় ২ দশমিক ৫২ শতাংশ ছিল।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য