বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

করোনাক্রান্তিতে মানবিক কাজে রংপুর জেলা ছাত্রলীগ

news-image

রংপুর ব্যুরো : করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মানবিক কাজে এগিয়ে এসেছে রংপুর জেলা ছাত্রলীগ। সচেতনতামূলক কার্যক্রম, মাইকিং মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরনসহ লকডাউন পরিস্থিতিতে রমজানের শুরু থেকে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে সেহরীর খাবার ও ইফতার বিতরন কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী এই ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

মাস ব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গলবার ভোর রাতে নগরীর বোতলা বস্তি, কামাল কাছনা, মেডিকেল মোড়, বঙ্গবন্ধু ম্যূরাল চত্বও, ডিসি’র মোড় ছিন্নমূলদের মাঝে সেহরীর খাবার বিতরন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি। এর আগে নগরীর রেল স্টেশন চত্বরে ইফতার বিতরন করা হয়।

এ সময় জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, মোস্তফা পারভেজ জিয়ন, সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, আবু হোসেন, মোহাইমিনুল রহমান চৌধুরী মিথুন, স্বাস্থ্য সম্পাদক ইয়াসিন আরাফাত শুভ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজীব, ছাত্রলীগ নেতা, আল শাহরিয়ার, মেহেদী হাসান জিম, অভি, কিম শাওন, রাকিবুজ্জামান রাকিব, নয়ন, রেজয়ানুর রহমান রিদয়, সজিবসহ জেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, করোনাক্রান্তির শুরু থেকে সাধারণ মানুষকে সুরক্ষিত রাখতে আমরা কাজ করে যাচ্ছি। এছাড়া আমাদের সাধ্যমত মানবিক কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। যতদিন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে না, ততদিন পর্যন্ত আমাদের সুরক্ষা সামগ্রী বিতরন, খাবার বিতরন কার্যক্রম অব্যহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আমলে কোন মানুষ না খেয়ে থাকবে না, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান