,

মিথিলার মিস ইউনিভার্স হওয়ার স্বপ্ন ভেঙে গেল তিন কারণে

news-image

বিনোদন ডেস্ক : গত ৩ এপ্রিল মিথিলার মাথায় মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ীর মুকুট তুলে দেওয়া হয়। ছবি- সংগৃহীত

মিস ইউনিভার্স হওয়ার স্বপ্ন আর পূরণ হলো না মডেল তানজিয়া জামান মিথিলার। তিন কারণে শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতা থেকে তার নাম প্রত্যাহার করেছে কর্তৃপক্ষ।

দেশে চলমান লকডাউনে মিথিলার প্রস্তুতির ঘাটতি থাকা, ‘বিউটিফুল বাংলাদেশ’ শীর্ষক ভিডিওচিত্র নির্মাণ করতে না পারা এবং ভ্রমণ নিষেধাজ্ঞায় যুক্তরাষ্ট্রের ভিসা জটিলতার কারণে বৈশ্বিক এ আসর থেকে মিথিলার নাম প্রত্যাহার করে নিয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।

মঙ্গলবার গণমাধ্যমকে এ তথ্য জানান মিস ইউনিভার্স বাংলাদেশের পরিচালক শফিকুল ইসলাম।
আগামী ১৬ মে থেকে ৬৯তম মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসর বসছে যুক্তরাষ্ট্রে। সেখানে প্রতিযোগীদের ৫ মে’র মধ্যে উপস্থিত থাকতে হবে।

এর আগে প্রায় ১০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স বাংলাদেশ বিজয়ী হন ‘রোহিঙ্গা’ নামে বলিউডের সিনেমায় অভিনয় করা মাগুরার কন্যা মিথিলা।

গত ৩ এপ্রিল আনুষ্ঠানিকভাবে তার মাথায় বিজয়ীর মুকুট তুলে দেওয়া হয়। তবে পরে মিথিলার একটি ভিডিওচিত্র ও বয়স নিয়ে বিতর্ক উঠে। এর মধ্যেই গত ৯ এপ্রিল মিস ইউনিভার্সের অফিশিয়াল ওয়েবসাইটে বাংলাদেশের প্রতিযোগী হিসেবে মিথিলার নাম যুক্ত করে আয়োজকরা। সেই প্রতিযোগিতায় জয়ী হতে মিথিলা ভোটও চেয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য