,

রিমান্ড শেষে কারাগারে রফিকুল ইসলাম মাদানী

news-image

গাজীপুর প্রতিনিধি : দুই দিনের রিমান্ড শেষে রফিকুল ইসলাম মাদানীকে ফের গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি মো: ইসমাইল হোসেন জানান, গত ১৩ এপ্রিল গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে সাত দিনের জন্য রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে আবেদন করা হয়। ওইদিন আদালতের বিচারক ১৫ এপ্রিল রিমান্ডের দিন ধার্য করেন। গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতের বিচারক মাদানীর দুই দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। গত রবিবার তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জিজ্ঞাসাবাদের জন্য গাছা থানায় নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে তাকে ফের কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার আবু সায়েম জানান, রফিকুল ইসলাম মাদানীকে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর সোয়া ১ টার দিকে ফের তাকে কারাগারে নিয়ে আসে পুলিশ।

এর আগে গত ৭ এপ্রিল রফিকুল ইসলামের গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলা উপজেলার লেটিরকান্দা থেকে তাকে আটক করে র‌্যাব। পরদিন র‌্যাব-১ ডিএডি মোহাম্মদ খালেক বাদী হয়ে গাছা থানায় রফিকুল ইসলাম এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছিলেন। এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে বাসন থানায়ও একটি মামলা দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য