,

কুয়াকাটায় ক্যামেরাযুক্ত ড্রোন ধানখেত থেকে উদ্ধার

news-image

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কুয়াকাটা এলাকার ধানখেত থেকে অত্যাধুনিক প্রযুক্তির ক্যামেরাযুক্ত একটি ড্রোন উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার মহিপুর থানা-পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় স্থানীয় ড্রোনটি দেখতে পায়। পরে লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে সেটি মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা ড্রোনটির ভেতরে থাকা মেমোরি কার্ড খতিয়ে দেখার জন্য পুলিশের সাইবার এক্সপার্টদের কাছে পাঠানো হবে।

তিনি বলেন, এটি কী কাজের জন্য ব্যবহার করা হয়েছিল, সে ব্যাপারেও আমরা তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।

স্থানীয়রা জানান, ড্রোনটি লতাচাপলী ইউনিয়নের লক্ষ্মীপাড়া গ্রামের ধানখেতে সোমবার সন্ধ্যায় পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা ইউপি চেয়ারম্যান আনসার উদ্দিন মোল্লাকে খবর দেয়। খবর পেয়ে ইউপি চেয়ারম্যান সেটি উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এদিকে, উদ্ধারকৃত ড্রোনটির মালিকানা দাবি করেছেন কলাপাড়ার পায়রা বন্দরে কর্মরত বেলজিয়ামের নাগরিক মাইকেল।

পুলিশ জানায়, গভীর সমুদ্রে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের জন্য ড্রোনটি ব্যবহার করা হতো বলে মাইকেল জানিয়েছেন। ড্রোনটি পরীক্ষামূলকভাবে উড়ানোর সময় যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ধানখেতে পড়ে গেছে বলে দাবি করেন তিনি।

তবে, মাইকেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে চান না বলে জানান।

এ জাতীয় আরও খবর

জিদানের সাবেক ক্লাব মাত্র ১ ইউরোতে বিক্রি

স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

চিকিৎসকদের দক্ষতা ও আন্তর্জাতিক প্রশিক্ষণ বাড়াতে বিশেষ উদ্যোগ: স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিকতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

এলপিজির কৃত্রিম সংকট খতিয়ে দেখতে ডিসিদের নির্দেশ জ্বালানিমন্ত্রীর

প্রবীণদের মর্যাদা ও আর্থিক নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ সরকার : প্রধানমন্ত্রী

আমিরাতে ইসরায়েলের সঙ্গে গোপন বৈঠকের খবর উড়িয়ে দিল সৌদি আরব

বছরের পর বছর ক্ষেপণাস্ত্র ছুড়ে যাওয়ার ক্ষমতা আছে ইরানের

লিটারে ১২ টাকা বাড়ল ফার্নেস অয়েলের দাম

চুয়েটে চোখ বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

নবীনগরে প্রান্তিক পেশাজীবীদের দক্ষতা উন্নয়নে ১০ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু